Tumi Masti Korbe Jani Lyrics HooliGaanIsm
Tumi Masti Korbe Jani | HooliGaanIsm Live

Tumi Masti Korbe Jani Lyrics | HooliGaanIsm

🎵 Song
Tumi Masti Korbe Jani
🎸 Band
HooliGaanIsm
🎤 Vocals
Anirban Bhattacharya, Debraj Bhattacharya, Subhadeep Guha
✍️ Lyrics
Anirban Bhattacharya
🎼 Composition
Anirban Bhattacharya, Subhadeep Guha, Debraj Bhattacharya

About the Song

“Tumi Masti Korbe Jani” is a powerful and sharp satirical piece performed by the musical ensemble HooliGaanIsm, featuring the dynamic trio of Anirban Bhattacharya, Debraj Bhattacharya, and Subhadeep Guha. This track, recorded live, is a potent blend of philosophical musings on life and death with biting, humorous commentary on the contemporary socio-political landscape of West Bengal and India.

The song juxtaposes the inevitability of death and decay with the human tendency to get caught up in trivial and often absurd political circuses. It uses a folk-like melody as a vehicle for its sharp, observational satire, making it a unique and thought-provoking performance. The complete Bengali lyrics and English Transliteration of this live act are provided here.

"তুমি মস্তি করবে জানি" HooliGaanIsm নামক সঙ্গীত গোষ্ঠীর একটি শক্তিশালী এবং শাণিত ব্যঙ্গাত্মক পরিবেশনা। অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য এবং শুভদীপ গুহের মিলিত প্রয়াসে এই গানটি জীবন-মৃত্যুর দার্শনিক ভাবনার সাথে পশ্চিমবঙ্গ ও ভারতের সমসাময়িক সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির উপর তীব্র কিন্তু রসিক মন্তব্য করে।

The Tradition of Political Satire

Bengali culture has a long and rich history of political satire in music, theatre, and literature. "Tumi Masti Korbe Jani" carries this tradition forward into the 21st century. The extended monologue section in the middle of the song is a direct "pala gaan" or folk-theatre style commentary, fearlessly naming political figures and parties, and humorously critiquing current events, from election-switching to debates over AI, making it a bold piece of performance art.

Tumi Masti Korbe Jani Lyrics in Bengali

🎶 তুমি মস্তি করবে জানি | Tumi Masti Korbe Jani Lyrics

তুমি মস্তি করবে জানি,

সারাদিন কত হয়রানি।

কত ঘৃণ্য চৌমাথা পেরিয়ে,

তোমায় বাঁচতে হবে।

আর যে বাঁচলো না,

তার পানি।

তার ফেলে যাওয়া

জমি খানি।

তার সবটুকু জুড়ে,

খ্যামটা তোমায় নাচতে হবে।

রক্তবীজের বংশ,

আসবে আরো আরো।

আসার আগের কয়েকটা দিন,

আমাদের পোয়া বারো।

সুতরাং মরুক মরুক মরুক,

যত শুকনো পাতা ঝরুক,

মরে যাক।

সুতরাং মরুক মরুক মরুক,

যত শুকনো পাতা ঝরুক,

ঝরে যাক।

কেঁদোনা কেঁদোনা,

গুমড়ে নিজের মনের ভেতর,

মুষড়ে থেকো না।

কাল সকালের কাগজ তোমায়

নতুন জীবন দেবে।

কবরেই বসে বাসি দুঃখকে

টুক করে ফেলে দেবে।

[সংলাপ ও গান]

কাগজ...কাগজ আমরা দেখাবো, কারণ আমাদের কাছে কাগজ আছে

ভাই...ভাই, SIR কী বলছে? ঝাড়াই বাছাই চলছে

ভাই...ভাই, মোদীর নাকি টেনশন, প্রধানমন্ত্রী? কত পায়? পেনশন

ভাই...ভাই, এসব গান বাজনা ছাড়, চল প্রোমোটারি করি, বড় গাড়ি চড়ি

ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি

ভাই...ভাই...ভাই, এই আমাদের দোষ

গান বাজনা করতে এসে এসব কথা বললে রেগে যাবে...কে?

রেগে যাবে...কে? রেগে যাবে কুনাল ঘোষ

ভাই...ভাই, আর এক ঘোষও আছে

দাদা খুবই রোমান্টিক, ঘোষ দিয়ে যায় চেনা

গয়না দোকান সব তুলে দাও, গরুর দুধে সোনা

ওই বিপ্লবীদের পার্টি... আর এক ঘোষও আছে..বুঝলি

আর এক ঘোষও আছে, ওই বিপ্লবীদের পার্টি

টিভির চ্যানেল, পার্টি অফিস, বড্ড হাঁটাহাঁটি

তাই কিনেছে গাড়ি, দামটা বেশি খুব

ফেসবুকেরই রাজা মোদের, টাটা শতরূপ

আচ্ছা ভাই...বলো ভাই, হিন্দু রাষ্ট্র হবে?

বলো বলো বলো সবে, ইলেকশনে রবে

ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে

এই মসজিদের নীচে কী আছে? এ বলছি, চলছে খোঁজার চেষ্টা

শালা মিলছে না কিছুতেই, ওই আচ্ছে দিনের দেশটা

এ ভাই এক দারুণ খবর...বল ভাই, AI আসছে ভাই

আমার রোবোট প্রেমিকা চাই

রিমোট টিপে রাখত বশে, ঝগড়া বিবাদ নাই

সারাদিন আদর আদর আদর, ভিজিয়ে দেব চাদর

রিমোট টিপেই করব ঘোড়া, কিংবা করব বাঁদর

এই গাইজ প্লিজ স্টপ, এই কী হল রে তোর? প্রশ্ন করতে হবে? প্রশ্ন

আমার একটা প্রশ্ন আছে, বল, প্রশ্ন কর

ভাই এই AI বা রোবোট, মা কী করে হবে?

এই বলো বলো বলো সবে, টেকনোলজির রবে

রোবোট আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে

ভাই, গোটা পশ্চিমবঙ্গের একটা গভীর প্রশ্ন আছে, আবার পশ্চিমবঙ্গের প্রশ্ন আছে, কর কর

প্রশ্নটা হচ্ছে, সিপিএম কেন জিরো? ওই যে ওর কুকুরের নাম হিরো

ওর কুকুরের নাম হিরোয়িন, আরে ও তো ছেলে রে

আরে না রে বাবা, ও মেয়ে রে, আমি ডেলিভার করেছি

কুকুর বিড়াল সম্পর্কে আমার সাথে কোনো তর্ক করতে আসবি না

আমি ভালো করে দেখেছি, নীচ থেকে দেখেছি, ও হিরো

একটাও বাজে কথা বলবি না, সুপ্রিম কোর্টের অর্ডার, এই দেখ

কুকুর বিড়াল এর ব্যাপারে, আমি কোনো টম ডিক হ্যারির কথা শুনতে চাই না

ডিক? ডিক? তুই ডিক তুললি কেন?

সুতরাং মরুক মরুক মরুক,

যত শুকনো পাতা ঝরুক,

মরে যাক।

সুতরাং মরুক মরুক মরুক,

যত শুকনো পাতা ঝরুক,

ঝরে যাক।

People Also Search For

Tumi Masti Korbe Jani Lyrics তুমি মস্তি করবে জানি লিরিক্স Hooliganism new song Anirban Bhattacharya political song Kunal Ghosh Shatarup Ghosh satire

Tumi Masti Korbe Jani Lyrics in English Transliteration

Tumi masti korbe jani
Saradin Koto hoirani
Koto ghrinyo choumatha periye
Tomay banchte hobe

Aar je banchlo na, taar paani
Taar phele jaowa jomi khani
Taar shobtuku jure
Khyamta tomay naachte hobe

Raktobeej-er bongsho
Aasbe aro aro
Ashar aager koyekta din
Amader poya baro

Sutorang moruk moruk moruk
Joto shukno paata jhoruk
Morey jaak

Sutorang moruk moruk moruk
Joto shukno paata jhoruk
Jhore jaak

Kendona kendona
Gumre nijer moner bhetor
Mushre theko na

Kal shokaler kagoj tomay
Notun jibon debe
Koborei boshe bashi dukkho-ke
Tuk kore phele debe

Frequently Asked Questions:

Who performs the song "Tumi Masti Korbe Jani"?
The song is performed by the musical ensemble HooliGaanIsm, featuring vocals from Anirban Bhattacharya, Debraj Bhattacharya, and Subhadeep Guha.
Who wrote and composed the song?
The lyrics were written by Anirban Bhattacharya, and the music was a collaborative composition by Anirban Bhattacharya, Subhadeep Guha, and Debraj Bhattacharya.
What is the song about?
It is a satirical song that blends philosophical commentary on life and death with sharp, humorous critiques of contemporary socio-political issues in West Bengal and India.
Is the long dialogue section part of the song?
Yes, the spoken-word dialogue is a key part of the live performance, where the artists engage in witty banter and direct political satire, referencing current events and public figures.

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন:

"তুমি মস্তি করবে জানি" গানটি কারা পরিবেশন করেছেন?
গানটি পরিবেশন করেছে সঙ্গীত গোষ্ঠী HooliGaanIsm, যেখানে কণ্ঠ দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য এবং শুভদীপ গুহ।
গানটি কে লিখেছেন এবং সুর দিয়েছেন?
গানটির কথা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং সুরারোপ করেছেন অনির্বাণ ভট্টাচার্য, শুভদীপ গুহ এবং দেবরাজ ভট্টাচার্য সম্মিলিতভাবে।
গানটি কী সম্পর্কে?
এটি একটি ব্যঙ্গাত্মক গান যা জীবন-মৃত্যুর দার্শনিক মন্তব্যের সাথে পশ্চিমবঙ্গ ও ভারতের সমসাময়িক সামাজিক-রাজনৈতিক বিষয়গুলির উপর তীব্র এবং রসিক সমালোচনা মিশ্রিত করে।
গানের দীর্ঘ সংলাপ অংশটি কি গানেরই অংশ?
হ্যাঁ, এই কথ্য সংলাপটি লাইভ পারফরম্যান্সের একটি অংশ, যেখানে শিল্পীরা বর্তমান ঘটনা এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের উল্লেখ করে সরাসরি রাজনৈতিক ব্যঙ্গ করেন।
326404665953066090
326404665953066090